• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মেসি কলোরাডোর বিপক্ষে মাঠে ফিরতে পারেন

প্রতিনিধি: / ৪০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রায় এক মাস মাঠের বাইরে লিওনেল মেসি। সব কিছু ঠিক থাকলে শনিবার মাঠে ফিরতে পারেন তিনি। এদিন মেজর লিগ সকারে কলোরাডো র‌্যাপিডসকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। মেসি সেই মার্চের ১৩ তারিখের পর খেলার মধ্যে নেই। সেদিন চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ৫০ মিনিট খেলে চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন। তার পর খেলার সুযোগ হয়নি আন্তর্জাতিক বিরতিতেও। বুধবার চ্যাম্পিয়ন্স কাপে মেক্সিকান পাওয়ার মন্টেরেরি বিপক্ষে খেলার জন্য বিবেচিত করা হয়েছিল তাকে। কিন্তু ম্যাচটাতে মেসি খেলতে নামেননি। সেই ম্যাচ ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। তার পর মায়ামি শুক্রবার নিশ্চিত করেছে যে, মেসি শনিবার মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে ফিরতে পারেন। ক্লাব কর্তৃক প্রকাশিত স্কোয়াডে মেসির নামটি রাখা হয়েছে। সেখানে এই কথাটিও লেখা, ‘সে ফিরেছে…।’ নাম থাকলেও এখন দেখার বিষয় ম্যাচটায় মেসি কোন ভ‚মিকায় খেলতে নামবেন। ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস এর আগে জানিয়েছেন, মেসি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ‘প্রতিদিনই সে আরও ভালো অবস্থায় ফিরছে। এখন আমরা দেখবো সে আজ কেমন বোধ করে। তার পর শনিবার তাকে নিয়ে সিদ্ধান্ত নেবো।’ মোরালেস জানিয়েছেন, শনিবারের ম্যাচটায় অবশ্যই প্রাধান্য দিবেন তারা। তবে বুধবার মন্টেরেরির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা তাদের মাথায় বেশি করে থাকবে, ‘আমরা প্রথমে দেখবো মেসি অনুশীলনে কেমন করে। যদি ভালো করে তাহলে নিশ্চিত টাটা তাকে শনিবারের জন্য বিবেচনায় নিবেন। সেটা হোক ১০, ১৫ অথবা ৪৫ মিনিট। আমরা তাকে মাঠে পেতে চাইবো।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com