• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দেবহাটার এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দেবহাটার এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা 

দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রয় করার অপরাধে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। সোমবার রাতে তিনি এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, উপজেলা সদরের শহিদুল্লাহ গাজীর ছেলে আল মামুন তার অনিক ফার্মেসি নামক প্রতিষ্টানে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রি করে আসছেন। এমনকি তার দোকানে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধও বিক্রি করা হয়। সম্প্রতি এক ভুক্তভোগী অনিক ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
পরে দেখা যায় সেগুলো মেয়াদোত্তীর্ণ ঔষধ। ভুক্তভোগীর নিকট থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ২ হাজার পিচ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ইউএনও জানান।
ইউএনও আরো জানান, অসুস্থ ঐ ব্যক্তি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে এধরনের ব্যবসা খুবই দুঃখজনক বলে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com