• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মোংলায় লাইটার জাহাজের ধাক্কায় ৬হাজার বস্তা চালসহ বাল্কহেড ডুবি, উদ্ধার কাজ শুরু

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট
বাগেরহাটের মোংলায় লাইটার জাহাজের ধাক্কায় ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে।  রবিবার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায়  ‘এমভি শাহাজাদা-৬’ নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়।  তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি, জাহাজে থাকা ৫ নাবিক অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে ধাক্কা দেওয়ার অভেযোগে  ‘এভি শাহাজাদা-৬’ নামের লাইটার জাহাজটিকে এদিন সন্ধ্যায় পুলিশ হেফাজতে নিয়েছে মোংলা নৌ পুলিশ। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ‘ এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ৬হাজার বস্তায় ১৭৫ মেট্রিক টন সরকারী চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশ্য ছেরে এসে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায় ওই দুর্ঘটনার কবলে পড়ে। ঈদ উপলক্ষে গরীব অসহায়দের জন্য চালগুলো আনা হয়েছিল।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এমভি শাহাজাদা-৬’ কে রবিবার রাতে জব্দ করা হয়েছে। সোমবার (১এপ্রিল) সেকাল থেকে সরকারি এ চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু হয়েছে বলেও জানান নৌ-পুলিশের এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com