• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোংলায় সাড়ে ৫কেজি গাঁজাসহ আটক-৬

প্রতিনিধি: / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ ৪ যুবক ও ২নারীকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে মোংলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার চাদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী এলাকার গফুর এর বসত বাড়ীর পিছনে টয়লেটের পাশ থেকে ১কেজি গাঁজা সহ দুই জন, মোংলার বাসষ্ট্যান ও দিগরাজ ব্যাংক রোড এলাকা থেকে ৫কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- চাদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে গফুর (৩২), নারিকেলতলা আসাবন প্রকল্পের আবাসন-৭৫, ব্যারাক বাসা এ/৩/৪৯ এর মৃত আসলাম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (বাবু) (২৯), মোরেলগঞ্জ বাশবাড়িয়া এলাকার মোকছেদ আলী শেখের ছেলে সাইফুল ইসলাম শেখ ( ৩০), পিরোজপুরের শিয়ালবাড়ীয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মুছা খা (২৩), রুদ্র মোহাম্মদ সহিদুল্লাহ সড়কের সানোয়ার হোসেনের মেয়ে ও সাইদুল ইসলাম আকাশের স্ত্রী সানু বেগম (২৭) এবং রামপালের কালিগঞ্জ ডাকরা এলাকার মৃত জাহাঙ্গীরের মেয়ে তমা খাতুন (২০)।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com