• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মোরেলগঞ্জের মুন্সিরহাট বাজারে অগ্নিকান্ড, ৩ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রেণিখালী গ্রামের মুন্সিরহাটে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে ৩টি দোকান পুড়ে যায়। তবে, বাজারটির শতাধিক দোকান রক্ষা করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ এ তথ্য  নিশ্চত করেছেন।

অগ্নিকান্ডে মো. নাসির খানের হার্ডওয়ারের দোকান, মিন্টু খানের সাইকেল গ্যারেজ ও কাজল খানের চায়ের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান এ অগ্নিকান্ডে তাদের কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে অনুসন্ধানে জানা গেছে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের এ ঘটনা ঘটেনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com