• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোরেলগঞ্জে গৃহবধূ হত্যা মামলার বাদির পরিবার নিরাপত্তাহীনতায়.বিচারের দাবিতে মানববন্ধন:

প্রতিনিধি: / ৫৫৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

এম.পলাশ শরীফ : বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূ শাহিনুর বেগম হত্যার ঘটনায় মামলা করে বাদির
পরিবার নিরাপত্তাহীনতায়। আসামিরা জামিনে এসে বাদির পরিবারকে জড়িয়ে
হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও শাহিনুর হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে
মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসি।
সোমবার বেলা সাড়ে ১১টায় নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ
মানববন্ধনে ভূক্তভোগী পরিবারসহ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
মানবন্ধন থেকে নিহত শাহিনুর বেগমের স্বামী জাকির হোসেন তালুকদার, ছেলে
রবিউল তালুকদার, মেয়ে তন্বী, তানজিলা, এলাকার কৃষক আবুল কালাম, এমদাদুল হক
তালুকদার, মকবুল হাওলাদার, কামরুন নাহার দোলাসহ একাধিকরা বলেন, গত ৪
জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে দিবালোকে গৃহবধূ শাহিনুর
বেগমকে কুপিয়ে হত্যার করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় প্রতিপক্ষ মন্টু তালুকদার, পল্টু তালুকদারসহ ৮ জনের বিরুদ্ধে নিহতের
স্বামী জাকির তালুকাদার বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন। যার মামলা নং-৬, তারিখ-৫.১.২০২৪ এ মামলায় এজাহার নামীয় প্রধান
আসামি মন্টু হাওলাদার ও টুলু বেগম জেল হাজতে রয়েছে।
বাকি আসামিরা জামিনে এসে বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকি।
আসামিরা উল্টো বাদি জাকির তালুকদার ও তার পরিবারের ছেলে মেয়েদের বিরুদ্ধে
মারপিট ও লুটের অভিযোগ এনে বাগেরহাট আদালতে দুটি ও মোরেলগঞ্জ থানায়
একটি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের
দাবি ও হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান এ মানববন্ধন থেকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com