• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মোরেলগঞ্জে জমিজমা বিরোধে মসজিদে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত-১৫

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধে একটি জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পূর্বে দূর্বৃত্তোর হামলা ও মসজিদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ওই মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধাসহ
দুই গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। নিকটস্ত ফাঁড়ির পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। মুসল্লিদে জুম্মার নামাজ ব্যহত।
সরেজমিন জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামে হেলালিয়া জামে মসজিদে জুম্মার নামাজে
৬০/৭০ জন মুসল্লি উপস্থি থকে খুদবা শুনছিল এ সময় মসজিদের সভাপতি জমিদাতা বীর মুক্তিযোদ্ধা মো.
সুলতান আলী হাওলাদারের সাথে প্রতিবেশী হেমায়েত উদ্দিন দিহিদারের সাথে জমি জমা বিরোধকে কেন্দ্র করে
হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ২০/৩০ জন নারী পুরুষ সংঘবদ্ধ দল মসজিদে ঢুকে বীর মুক্তিযোদ্ধা সুলতান
হাওলাদারকে এলোপতাড়ি মারপিট শুরু করে। মুসল্লিরা বাঁধা দিলে হামলাকারিরা মসজিদের মধ্যে এলোপাতাড়ি
ইটপাটকেল ছুঁড়তে থাকে।
এতে মসজিদের ইমাম ক্বারী আবু ইউসুফ (৩৮), বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী হাওলাদার (৭১), তার ছেলে
এনামুল হক হাওলাদার (৪৮), নাতী রাব্বি হাওলাদার (২৫), মুসল্লি ওবায়দুল হাওলাদার (৪০)। অপরপক্ষের
হালিমা বেগম (৩৫), আসমা বেগম (৩৮), এনায়েত হাওলাদার (৫৫), ইশ্রাফিল হাওলাদার (২১), তরিকুল ইসলাম
জয় (১৪)সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর ৫ জখমীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী হাওলাদার বলেন, ২০ বছর ধরে তারই প্রতিবেশী
হেমায়েত উদ্দিন দিহিদারের সাথে দুই একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরধরে তারা পরিকল্পিতভাবে
মসজিদে ঢুকে মহিলাদের নিয়ে এ হামলা চালিয়েছে।
এ বিষয় জানতে চাইলে হেমায়েত উদ্দিন দিহিদার বলেন, মসজিদের সভাপতি সুলতান আলী হাওলাদার মসজিদের
কোন হিসাব নিকাশ না দিয়ে মসজিদের দেড় বিঘা জমি একাই ভোগ দখল করে আসছে। হিসাব চাইলে সুলতান
আলী হাওলাদারের লোকেরা হেমায়েত উদ্দিনের ভাই এনায়েত হাওলারসহ ৫ জনকে জখম করে।
মসজিদের ইমাম ক্বারী আবু ইউসুফ বলেন, জুমার নামাজের পূর্বে খুদবা চলাকালীণ হঠাৎ করে চারদিকে
ইটপাটকেল নিক্ষেপ করে।আতঙ্কে মুসল্লিরা ছুটাছুটি করে মসজিদ ত্যাগ করে। আমি নিজেও ইটের আঘাতে
আহত হয়েছি।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মসজিদের হামলার
বিষয়টি তিনি অবহিত নন। ফাঁড়ি পুলিশও আমাকে ঘটনাটি জানাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com