• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম মাঠে নেই ট্যাগ কর্মকর্তা

প্রতিনিধি: / ৩৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জে ডিলারের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ১১ নং বহরবুনিয়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান মাসে চাল সহ অনন্য পন্য দেয়ার নির্দেশনা থাকলেও ওই ইউনিয়নের ডিলার মেসার্স ইত্তেজাহাসান এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী ইত্তেজা হাসান রানা গত ২১মার্চ (বৃহস্পতিবার)  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকার নির্ধারিত মুল্যে টিসিবি পন্যের চাল ছাড়া অনন্য তেল,চিনি,ছোলা বিতরন কার্ডধারী সুবিধাভোগীদের। এ নিয়ে ক্ষুদ্র স্থানীয় সুবিধাভোগীরা।
টিসিবি পন্য বিতরনের সময়ে সরকারের স্হানীয় যে প্রতিনিধি অর্থাৎ ট্যাগ অফিসার থাকে তার নাম জানেন না ও তাকে  চেনেনই না এই টিসিবি ডিলার।
বহরবুনিয়া ইউনিয়নের টিসিবি সুবিধার আওতায় রয়েছেন ৮৭৫ জন উপকারভোগী। এরা প্রত্যেক ৫২৫ টাকার বিনিময়ে এ  মাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল,১ কেজি ছোলা ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন,কিন্তু গত ২১ মার্চ  তারিখে ওই ইউনিয়নে চাল ছাড়া অন্য খাদ্যদ্রব্য বিতরণ করেছেন এই ডিলার।এ নিয়ে চরম ক্ষুব্ধ ওই ইউনিয়নের  নিম্ন আয়ের মানুষ।
নদী তীরবর্তী এই ইউনিয়নের সুবিধাভোগীরা  চাল ছাড়া ছোলা,তেল,ডাল পেয়েছেন,কিন্তু তাদের বেচে থাকাটা মুল চাহিদার ভোগ্যপন্য চাল নিতে পারেন নি কেউই এমনই অভিযোগ কার্ডধারী উপকারভোগীদের । ডিলার দাবি করছে ওই ইউনিয়নের ওএমএস  ডিলার তাকে চাল দেন নি,তাই তিনি কার্ডধারীদের চাল দিতে পারেন নি।
অন্যদিকে উপজেলা খাদ্য অফিস জানালেন, ওই ইউনিয়নের ওএমএস এর চাল ডিলারকে গত ১৩ মার্চ খাদ্যগুদাম থেকে দিয়ে দেয়া হয়েছে। এছাড়াও বিগত দিনে ইত্তেজাহাসান এন্টারপ্রাইজের বিরুদ্ধে মাপে কম দেয়া সহ অনেক কার্ডধারীদের মাল কম দেয়ারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মেসার্স ইত্তেজাহাসান এন্টারপ্রাইজ এর সত্ত্বাধীকারী রানা বলেন,আমাকে ওএমএস ডিলার চাল দিতে পারে নি বিধায় আমি কার্ডধারীদের চাল বিতরণ করতে পারি নি,এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন কিনা প্রশ্ন করলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
বহরবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান টি এম রিপন হোসেন বলেন,আমাকে ডিলার জানায় নি, রমজান মাসে কেন চাল ছাড়া অন্য পন্য দিলো সে বিষয়ে আমি জানি না,ডিলার  নিজের খেয়ালখুশি মতো করে টিসিবির পণ্য বিতরন করেন। ট্যাগ অফিসার এখানে আসে না বলেও জানান তিনি।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান জানান,বিষয়টি আমি শুনেছি, তবে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে ওই ডিলারের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com