• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোরেলগঞ্জে নিজের বানানো আতশবাজিতে আঙ্গুল বিচ্ছিন্ন কিশোরের

প্রতিনিধি: / ৪১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরী করা আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে রাফি শিকদার(১৪) নামে এক কিশোরের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার বেলা ১১টার দিকে বারইখালী গ্রামের রাসেল শিকদারের ছেলে রাফি শিকদার দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে তৈরী করা আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

দুপুর ১২ টার দিকে গুরুতর জখম অবস্থায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করেন। রাফি স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, রাফি শিকদারের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আজকের দুর্ঘটনার খবর কেউ থানায় জানায়নি। স্থানীয়ভাবে আতশবাজি তৈরী ও এর ব্যাহার অবৈধ ও বিপজ্জনক। এ বিষয়ে সবার সচেতন হওেয়া জরুরি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com