• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মোরেলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিনিধি: / ৪৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ।

এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আকবর আলী হাওলাদার। বক্তব্য রাখেন, খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ হাফিজ খান, ইউপি সদস্য মোঃ মশিউর রহমান, এ আর খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার মল্লিক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, মোঃ ফিরোজ হোসেন প্রমুখ।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিদায় শব্দটি সত্যি খুব কষ্টের। আর তাই তোমাদের সামনে দাড়িয়ে কথা বলতে ও আমাদের কষ্ট হচ্ছে। আর এই কষ্ট সেদিনেই শেষ হবে যেদিন শুনবো তোমারা প্রতিষ্ঠিত হয়েছো। তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামীর ভবিষ্যৎ।

আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সন্ন্যাসী বাচার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নুরুল ইসলাম বয়াতী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সমীর রঞ্জন হাওলাদার।#


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com