• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোরেলগঞ্জে রাস্তা কেটে আত্মঘাতি ড্রেজারের পাইপ বসিয়েছেন আওয়ামী লীগ নেতা

প্রতিনিধি: / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জনগুরুত্বপূর্ণ পিচঢালা রাস্তা কেটে পাইপ ঢুকিয়ে নিজ মৎস্য ঘেরে পানি তুলছেন আওয়ামী লীগ নেতা মো. সোহেল হাওলাদার। দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের এ রাস্তাটি কাটার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু জাফর। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, বুরুজবাড়িয়া গ্রামের বিষখালী নদীর পাড় হয়ে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সাথে যুক্ত হওয়া পিচঢালা সড়কটি ৫-৬ দিন পূর্বে আড়াআড়িভাবে কেটে স্থায়ীভাবে ৪ ইঞ্চি মোটা পাইপ ঢুকিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল হাওলাদার। এতে অচিরেই সড়কটির ওই স্থান থেকে ভেঙ্গে পথচারি ও সকল ধরণের যানবাহন চলাচলে বিঘ্ন  সৃষ্টি হবে বলে দাবি করেছেন স্থানীয়রা।

নিজেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাবি করে এ বিষয়ে সোহেল হাওলাদার বলেন, প্রায় ৩শ’ বিঘা জমিতে ধান চাষ ও মৎস্য চাষের সুবিধার্থে রাস্তা কেটে পানি তোলার জন্য স্থায়ীভাবে পাইপ বসানো হয়েছে। জনস্বার্থে রাস্তার কাটা অংশটুকু সিমেন্ট, বালু ও খোয়া দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। যানবাহব চলাচলে কোন সমস্যা হচ্ছেনা।

উপজেলা প্রকৌশলী বলেন, অপরিকল্পিতভাবে কেউ ইচ্ছা করলেই সরকারি রাস্তা কেটে পাইপ বসাতে পারেনা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com