• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোরেলগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ ইটভাটার ম্যানেজার গ্রেফতার

প্রতিনিধি: / ৫০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ শেখ তাজুল ইসলাম শাহিন(৪৫) নামে ১ জনকে গ্রেফতার করেছে। একই সাথে ছিনতাই কাজে ব্যাবহৃত নম্বরবিহীন প্লাটিনা মোটরসাইকেলটিও জব্দ করেছে। ঘটনার ৮ দিন পরে শনিবার রাত ১০ টার দিকে খাউলিয়া গ্রাম থেকে পুলিশ শাহিনকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে।
শাহিন শেখ স্থানীয় চৌধুরী এন্ড খান(সিকে) ইটভাটার কর্মচারি। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে তাকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মিঠুন খান জানিয়েছেন।
ছিনতাই হওয়া স্কুটি মোটরসাইকেলটি ঘটনার পরদির পানগুছি নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাই হওয়া স্বর্ণ ও টাকা এখনো উদ্ধার হয়নি।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি(শুক্রবার) স্বর্ণ ব্যবসায়ী মিলন কর্মকার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রাত ৯ টার দিকে তাকে মারপিট করে মোটরসাইকেল, সাথে থাকা ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার রাত থেকই পুলিশ, ডিবি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এর পৃথক দল তদন্ত শুরু করে। ছিনতাই ঘটনার ৪ দিন পরে থানায় মামলা রেকর্ড হয়। মামলায় ছিনতাই হওয়া স্বর্ণের পরিমান বলা হয়েছে ৮০ ভরি। যদিও প্রথম থেকে ১৬০ ভরি বলে দাবি করে আসছিলেন ব্যবসায়ী মিলন কর্মকার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com