• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোল্লাহাটে চাচাকে ছুরিকাঘাতে হত‍্যার প্রধান আসামি রইস আটক

প্রতিনিধি: / ৩৪৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি রইস সরদার (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) রাতে সকালে মোল্লাহাট উপজেলার কুলিয়া ঘাতবিলা এলাকায় অভিযান চালিয়ে রইস সরদার কে আটক করে র‌্যাব। আটক রইস উপজেলার জয়ডিহি গ্রামের দাঁড়িয়াঘাটা এলাকায় নিহত জামিল সরদারের চাচাতো ভাই ইসরাইল সরদারের ছেলে।

গত মঙ্গলবার (২০ফেব্রুয়ারী) সকালে উপজেলার দাঁড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকান্ডর ঘটনা ঘটে।

র‌্যাবের জানায়, রইস জামিলের সুপারি বাগান থেকে কিছু সুপারি চুরি করেন। এই চুরির বিষয়ে জামিল মঙ্গলবার তার চাচাতো ভাই ইসরাইলের কাছে নালিশ করায় বাবা ও ছেলে জামিলের উপর ক্ষুব্ধ হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজা রইস ছুরি দিয়ে জামিলকে কুপিয়ে জখম করে। জামিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দুই জন আহত হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাটের কুলিয়া ঘাতবিলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার  প্রধান আসামি রইস সরদার কে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে আটক করে।

আটক রইস সরদারকে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com