• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ম্যাক্রোঁ রাশিয়াকে ক্রিমিয়া ফেরত দিতে বললেন

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপসহ ইউক্রেনকে তার হারানো অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে হবে। না হলে কোনো ‘স্থায়ী শান্তি’ আসবে না- এমন দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশন ফ্রান্স ২-এ দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন ম্যাক্রোঁ। এ সময় তিনি রাশিয়াকে ফ্রান্সের ‘প্রতিপক্ষ’ হিসেবে উল্লেখ করেন। জোর দিয়ে বলেন, প্যারিস মস্কোর বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কিয়েভকে ‘সমর্থন’ করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, অবশ্যই রাশিয়া আজ প্রতিপক্ষ। ক্রেমলিনের শাসন প্রতিপক্ষ। আমরা রাশিয়াকে আটকাকে সবকিছু করছি। তবে সার্বভৌমত্ব না থাকলে কখনই শান্তি স্থায়ী হবে না। তাছাড়া ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা ক্রিমিয়া ফেরত না নেয়া পর্যন্ত শান্তি আসবে না। এদিকে ফরাসি প্রেসিডেন্টের এ মন্তব্য ভালোভাবে নেয়নি রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে ম্যাক্রোঁ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন। পেসকভ আরও বলেন, হ্যাঁ। রাশিয়া ফ্রান্সের প্রতিপক্ষ। কারণ ইউক্রেনের সঙ্গে রাশিয়া ভালোভাবেই জড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন থেকেই রাশিয়া-ইউক্রেন নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করছেন ম্যাক্রোঁ। ফেব্রæয়ারির শেষের দিকে তিনি মন্তব্য করেছিলেন, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিষয়টি এখন আর বাদ দেয়া যাচ্ছে না। কিন্তু তার এই প্রস্তাবকে সমর্থন করেনি যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো। এ বিষয়ে সর্বশেষ সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি। সূত্র: আর টি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com