• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

শেখ মাহাতাব হোসেন / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বিভাগীয় শহর খুলনা এবং যশোর থেকে সব থেকে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। আমাদের এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। রং চং লাগিয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

 

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ তথা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হলো গণমাধ্যম। সকল অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে অসঙ্গতিগুলো তুলে ধরে প্রকৃত সত্যটা প্রকাশ করতে হবে। কোন পেশী শক্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 

আজ সকালে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, দৈনিক প্রতিদিনের কন্ঠের বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, জ্যেষ্ঠ প্রতিবেদক এনামুল কবির, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ মোল্লা অবায়দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, কার্যনির্বাহী কমিটির সদস্য পলাশ হোসেন হৃদয়, অধ্যক্ষ নওয়াব আলী, ইবাদুল ইসলাম, প্রধান চিত্রশিল্পী সানোয়ার আলম সানু, ফটো সাংবাদিক জহির আহমেদ, নিজস্ব প্রতিবেদক কল্যাণ রায় (জয়ন্ত), রেজাউল করিম সাগর প্রমুখ।

 

সভায় কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১১ নভেম্বর ‘২৫ পত্রিকাটি ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

মতবিনিময় সভা শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। শপথ গ্রহণ শেষে সকলে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com