• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

যারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল

প্রতিনিধি: / ২৬০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: শেষ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চের। শেষ দুই দল হিসেবে গতরাতে শেষ আট নিশ্চিত করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এর আগে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, পিএসজি ও আর্সেনাল। গ্রæপপর্বে সবগুলো ম্যাচ জেতা ম্যানচেস্টার সিটি শেষ ষোলোতে কোপেনহেগেনকে উড়িয়ে দিয়েছে। দুই লেগেই সিটিজেনদের জয় ৩-১ ব্যবধান করে। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে। লিপজিগের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতলেও ঘরের মাঠে ফিরতি লেগ ১-১ গোলে ড্র করলেও পরের রাউন্ডে যেতে অসুবিধা হয়নি। ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রথম লেগ লাৎসিওর মাঠে ১-০ গোলে হেরে এলেও ফিরতি লেগে দাপুটে পারফরম্যান্সে জিতে নিয়েছে। বাভারিয়ানদের জয় ৩-০ গোলে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পিএসজি প্রথম লেগে ২-০ গোলে জিতে এগিয়ে থাকে। আর ফিরতি লেগে প্যারিসের ক্লাবটির জয় ২-১ ব্যবধানে। ইংলিশ ক্লাব আর্সেনাল তো বাদ পড়ার শঙ্কায় ছিল। পোর্তোর মাঠে প্রথম লেগ হেরে এসেছিল ১-০ ব্যবধানে। ফিরতি লেগে ঘরের মাঠে সেই একই ব্যবধানে অবশ্য জেতে গানাররা। এরপর টাইব্রেকারের রোমাঞ্চ জিতে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে পা দেয় আর্সেনাল। আর্সেনালের মত অপেক্ষা ফুরিয়েছে বার্সেলোনার। তিন মৌসুম পর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফিরেছে কাতালানরা। প্রথম লেগে নাপোলির মাঠে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে জাভি এর্নান্দেসের দলের জয় ৩-১ ব্যবধানে। আজ শুক্রবার হবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com