• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বললো চীন

প্রতিনিধি: / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রকে চীনের কোম্পানি ও ব্যক্তিদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে ওয়াং ই বলেন, চীনের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া উচিত। তাছাড়া চীনের উন্নয়নে যেন বাধা না দেয় যুক্তরাষ্ট্র। চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব উল্লেখ করে বিøঙ্কেনকে ওয়াং বলেন, যুক্তরাষ্ট্রের চীনবিরোধী পদক্ষেপগুলো ওয়াশিংটনের জন্য হিতে বিপরীত হতে পারে। তাছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতা চায় তাহলে তাকে এক-চীন নীতি মেনে চলতে হবে। চীনের আধিপত্যকে জানান দিয়ে ওয়াং বলেন, বিশ্বে চীন একটাই। আর তাইওয়ান চীনের অংশ। এদিকে, তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। ওয়াং ও বিøঙ্কেনের আলোচনার ধরন ব্যাখ্যা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই জনের মধ্যে অকপট, সারগর্ভ ও গঠনমূলক আলোচনা হয়েছে। বিবৃতিতে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেছে, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপসহ আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেছেন তারা। জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ বাইডেন প্রশাসন বলেছে, চীনের কিছু প্রযুক্তি বিক্রির প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এই পদক্ষেপের ভিত্তিতে চীন অভিযোগ করে বলেছে, অর্থনীতি ও বাণিজ্যকে ‘অস্ত্রীকরণ’ করছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, ইদানীং চীন-মার্কিন সম্পর্কে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। কারণ বহু বছর পর তারা নতুন করে যোগাযোগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে সম্পর্ক কয়েক দশকে ধরেই ভালো না। তবে এখনও অনেক ঝামেলা আছে তাদের মধ্যে। প্রতিবেদন থেকে জানা গেছে, সামরিক বাহিনীর সঙ্গে কাজ করার অভিযোগে চীনের বেশ কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও জিনজিয়াং অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com