• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা ইয়েমেনে হুতিদের ৩৬ স্থাপনায়

প্রতিনিধি: / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলার মুখে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি স্থাপনাগুলোতে শনিবারআবারও বিমান হামলা চালিয়েছে। খবর এএফপির। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বিদ্রোহী সংগঠনটির বিভিন্ন স্থাপনায় মার্কিন বিমান হামলার একদিন পর ইয়েমেনে এই যৌথ বিমান হামলা চালানো হলো। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, গত ২৮ জানুয়ারি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে তারা ওই দুই দেশের হুতি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানায়, সর্বশেষ গতকাল শনিবারের হামলায় ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ঠেকাতে এবং আন্তর্জাতিক বাণিজ্য বজায় রাখতে হুতিদের অবস্থানে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ইরান সমর্থিত মিলিশিয়াদের বেপরোয়া হামলার সামর্থকে ভেঙে দিতে এই যৌথ বিমান হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ১৩টি স্থানে যৌথ বাহিনীর হামলায় হুতিদের অস্ত্র ভান্ডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাডার স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়। বিবৃতিতে কোন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনে বলা হয়, সানাসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে শনিবারের হামলার পর হুতি বিদ্রোহীদের মুখপাত্র নাসর আল-দিন আমের বলেছেন, ‘হয় আমাদের জন্য এবং গাজায় ফিলিস্তিনিদের জন্য শান্তি থাকবে অথবা কোনো ধরনের শান্তি থাকবে না। আর এই অঞ্চলে আপনাদের (যুক্তরাষ্ট্র) জন্য নিরাপত্তা থাকবে না। আমরা তীব্রতার জবাব তীব্রতার মাধ্যমেই দেব।’ গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে মাত্রা পায় সংঘাত। হামলার জবাবে গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে ফিলিস্তিনের আশপাশের এলাকা। একে একে সংঘাত ছড়িয়ে পড়ে লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে। গত সপ্তাহে জর্ডানের একটি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর চালানো হয় ড্রোন হামলা। হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অর্ধশতাধিক সৈন্য আহত হয়। যুক্তরাষ্ট্র অভিযোগ করে ইরান সমর্থিক মিলিশিয়ারা এই হামলা চালিয়েছে। আর এর জবাবে হামলা চালানো হয় ইরাক ও সিরিয়ায় ইরানি বিভিন্ন লক্ষ্যবস্তুতে। গত শুক্রবার চালানো ওই হামলার নিন্দা জানায় ইরাক ও সিরিয়ার সরকার। তবে তেহরান জানায়, এই হামলা কেবল উত্তেজনাকে আরও বাড়াবে। এদিকে ক‚টনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামীকাল সোমবার রাশিয়ার আহŸানে শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি হয়ে ওঠা মার্কিন হামলার প্রতিবাদে একটি বিশেষ অধিবেশন ডাকতে পারে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com