• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রবিনসন ও বাশির ইংল্যান্ড দলে যোগ দিলেন

প্রতিনিধি: / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: সিরিজে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দলে দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। রাঁচি টেস্টের একাদশে ঢুকেছেন পেসার অলি রবিনসন ও অফ স্পিনার শোয়েব বাশির। রাজকোট টেস্টের দল থেকে বাদ পড়েছেন মার্ক উড ও রেহান আহমেদ। রাজকোটে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে হেরে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। রাঁচিতে শুক্রবার শুরু হবে চতুর্থ টেস্ট। যেখানকার উইকেট স্পিন স্বর্গ হতে পারে বলে মনে করছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের আগের দিন একাদশ জানিয়ে দিয়েছে সফরকারীরা। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৯ টেস্ট খেলা রবিনসন ভারতে খেলবেন প্রথমবার। গত বছরের জুলাইয়ে অ্যাশেজের তৃতীয় টেস্টে পিঠে চোট পেয়ে ছিটকে পড়ার পর এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ তিনি খেলেননি। রাঁচি টেস্টে দুই পেসার ও দুই স্পিনারের কম্বিনেশন ধরে রেখেছে ইংলিশরা। রবিনসনের সঙ্গে পেস বিভাগে থাকছেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসন রাজকোটে ৩৮ ওভার বোলিং করে ১৩৯ রানে নেন একটি উইকেট। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া আরেক পেসার উড দ্বিতীয় ইনিংসে কোনো শিকার ধরতে পারেননি। ম্যাচটিতে ৩ উইকেট নেন লেগ স্পিনার রেহান। প্রথম তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজে এখন পর্যন্ত দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। রেহানের জায়গায় সুযোগ পাওয়া বাশিরের অভিষেক হয় বিশাখাপাতœামে দ্বিতীয় টেস্ট দিয়ে। প্রথম ইনিংসে ১৩৮ রানে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে একটি উইকেট নিয়েছিলেন ২০ বছর বয়সী স্পিনার। রাঁচি টেস্টের ইংল্যান্ড দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বাশির।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com