• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রমজানে গাজায় নৃশংস অপরাধ বন্ধে সৌদি বাদশাহর আহবান

প্রতিনিধি: / ৩০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিদেশ : গাজায় নৃশংস অপরাধ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রবিবার রমজান উপলক্ষে দেয়া এক বিশেষ বার্তায় এ আহবান জানান বাদশাহ। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বার্তায় ৮৮ বছয বয়সী বাদশাহ বলেন, এ বছর রমজান এসেছে এমন এক সময়ে যখন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা হামলার শিকার হচ্ছেন। বিষয়টিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি। বাদশাহর লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। বার্তায়, গাজায় নিরাপদে মানবিক ত্রাণ সহায়তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহবান জানান বাদশাহ। ইসরায়েলের নাম উল্লেখ না করেই ওই বক্তব্যটি দেন তিনি। ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসাবে, সৌদি আরবের সৌভাগ্যের জন্য সবাইকে ধন্যবাদ জানান বাদশাহ। তবে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা এমন এক সময়ে রোজার প্রস্তুতি নিচ্ছেন, যখন তাদের ওপর নির্বিচারে হামলা হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন বাদশাহ। এমনিতেই অনাহারে কাটাচ্ছে গাজাবাসী। তার ওপর রমজান তাদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, যা এই অঞ্চলে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও জানান তিনি। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে অনাহারে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের হামলা। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় সেখানে অন্তত ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। আহত হয়েছে অন্তত ৭২ হাজার ৬৫৪ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com