• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রমজান সামনে, উদ্বেগ বাড়ছে আল আকসা ঘিরে

প্রতিনিধি: / ৩৫৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিদেশ : রমজানে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ পরিদর্শন বাড়ানোর আহবান জানিয়েছে হামাস। ইসরায়েলের অভিযোগ, এই অঞ্চলে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে হামাস। তাই, গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসি। মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান জেরুজালেম ও আল আকসা মসজিদ। এদিকে ইহুদিদেরও পবিত্র স্থান এই জেরুজালেম। এখানেই তাদের টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রথম ও দ্বিতীয় মন্দির অবস্থিত। উভয় পক্ষই স্থানটিকে নিজেদের দাবি করে আসছে দীর্ঘদিন ধরেই। ফলে প্রতিবছরই বিশেষ করে রমজান মাসে মসজিদটি ঘিরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। দুইদিন পরই মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আর সেই সাথে জেরুজালেমে বাড়ছে উদ্বেগ। এবারও সপ্তাহখানেক আগেই মুসলিমদের জন্য মসজিদটি পরিষ্কার করা হয়েছে। এখানে প্রতি বছর অন্তত ১৪ লাখ মুসল্লি আসেন নামাজ আদায় করতে। মসজিদটি পরিচালনা করে জর্ডান। তবে এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরায়েলি বাহিনী। গুজব রয়েছে চলতি রমজানে আল-আকসা মসজিদে মাত্র ১০ থেকে ১৫ হাজার মুসল্লিকে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হবে। এরপর থেকেই উদ্বেগ বাড়ছে। রমজান উপলক্ষে ৪০ দিনের গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা যত ¤øান হচ্ছে জেরুজালেম নিয়ে উদ্বেগ ততই বাড়ছে। অবশ্য ইসরায়েলের সাথে চুক্তিতে পৌঁছাতে গতকাল রোববার আবারও হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে মধ্যস্থতাকারীরা। গত ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com