• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রামপালে ছাত্রলীগ সভাপতির পিতার ইন্তেকাল

প্রতিনিধি: / ৩৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রামপাল প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান’র পিতা দ্বীন মোহাম্মদ মোছাল্লী(৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।”আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী”।
গতকাল রবিবার রাত ১০.৪৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজা সোমবার (৮ এপ্রিল) দুপুর ২.১৫ টায় শ্রীফলতলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
হাফিজুর রহমান’র পিতার মৃত্যুর সংবাদ শুনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি) তার বাড়িতে আসেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও মুঠোফোনে হাফিজুর রহমান’র পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের জানাজা নামাজে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com