• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রামপালে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ূ বিপদাপন্নতা যাচাইকরন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৩৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে এক্টিভিস্টা রামপালের উদ্যোগে এবং বাঁধন মানবউন্নয়ন সংস্থার সহযোগিতায় জলবায়ূ বিপদাপন্নতা যাচাইকরন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ সকাল ১১ টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জলবায়ূ পরিবর্তন বিষয়ে অংশগ্রহনমূলক বিপদাপন্নতা বিশ্লেষণ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন  কর্মকর্তা অলিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা অসীম কুমার পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সুমনা আক্তার, রামপাল সরকারি কলেজের প্রভাষক মোঃ মোস্তফা কামাল, বাঁধন মানব উন্নয়ন সংস্থার পরিচালক এ. এস. এম মনজুরুল হাসান ও এক্টিভিস্টা রামপালের সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জলবায়ূ পরিবর্তনে সুবিধা বঞ্ছিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে লবনাক্ততা দূরীকরন, সুপেয় পানির ব্যবস্থা, দখলদার খাল অবমুক্তকরন, নদী ভাঙ্গন, কৃষি ও মৎস্য চাষের উন্নয়নের ব্যাপারে নানাবিধ সমস্য  ও তা সমাধানের উপায় উপস্থাপন করেন । বাঁধন মানব উন্নয়ন সংস্থা ২০২২ সাল থেকে রামপাল উপজেলার রামপাল সদর এর কাকড়াবুনিয়া, পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর ও আড়ুয়াডাঙ্গা এলাকায় জলবায়ূ পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা নিজস্ব অর্থায়নে আড়ুয়াডাঙ্গা গ্রামে একটি সুপেয় পানির পাম্প স্থাপন করেছেন। যা থেকে হতদরিদ্র মানুষ সুপেয় পানি পাচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com