• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রামপালে স্থানীয় সরকার দিবস পালন

প্রতিনিধি: / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

রামপাল প্রতিনিধি: রামপাল(বাগেরহাট):”স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে  স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন করা হয়েছে।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি)দিবসটি উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা  অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, ইউপি চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন (ময়না), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল ইসলাম, প্রকৌশলী গোলজার হোসেন, রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন করেছেন। প্রধানমন্ত্রীর প্রবর্তিত “আমার গ্রাম আমার শহর” কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডে গতি সঞ্চার হয়েছে। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরো গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরো জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ  করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com