• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য অনভিপ্রেত ও আওয়ামীসুলভ: বিএনপি

প্রতিনিধি: / ১৬০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে বিএনপি। ওই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ আখ্যা দিয়েছে দলটি। বিএনপির অভিযোগ, রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে এ–সংক্রান্ত একটি বিবৃতি দেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়, তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য রাশিয়াকে অনুরোধ জানায় বিএনপি।

গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্যকে ‘বিভ্রান্তিকর, মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি এ ধরনের বক্তব্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে গত শনিবার দলের একটি কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, ভারত, চীন আর রাশিয়া—তাদের সরকার শেখ হাসিনার সরকার; এটা বাংলাদেশের জনগণের সরকার নয়।

রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আজকের বিবৃতিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মান্টিটস্কি বিএনপির বক্তব্যকে ‘বিভ্রান্তিকর, মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন বলে দৃষ্টিগোচর হয়েছে। তিনি (রাষ্ট্রদূত) আরও দাবি করেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং ৪১ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে।

আরও পড়ুন

বিএনপির অভিযোগ ‘বিভ্রান্তিকর, মিথ্যা’: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের বাইরের সব বাংলাদেশি নাগরিক আজ নিজেদের অধিকার ও স্বাধীনতা হারিয়ে নিজ দেশে পরাধীন। ১৫ বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি, দুঃশাসন ও দমন-দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন।

৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনমূলক ও ডামি নির্বাচন দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের উদ্দেশ্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না।

নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মতামত উল্লেখ করে বিবৃতিতে দাবি করা হয়, বিরোধী দলের শীর্ষ নেতৃত্বসহ প্রায় ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে এই নির্বাচনের পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণার পর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হতাশা পোষণ করেন। সব বড় রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনী অনিয়মের সময়োপযোগী ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিতের আহ্বানও জানায়। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে মত পোষণ করে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাশিয়া, ভারত, চীন বা অন্য কোনো রাষ্ট্র শেখ হাসিনা সরকারের গণবিরোধী অপশাসনকে অযাচিত সমর্থন করবে না বলে বিএনপি বিশ্বাস করে। একইভাবে বিএনপির বিশ্বাস, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনেই দীর্ঘমেয়াদি কূটনৈতিক সাফল্য নিহিত।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com