• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রোনালদো হ্যাটট্রিকে এবার আরও দুর্দান্ত

প্রতিনিধি: / ৪৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: কদিন আগে ৩৯ বছর পূর্ণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার ব্যস্ত সূচিও রয়েছে। তবে রোনালদোকে দেখে বোঝার উপায় নেই যে তার ওপর ধকল বয়ে যাচ্ছে। গোলমেশিন তকমা পাওয়া রোনালদো এখন যেন হয়ে গেলেন ‘হ্যাটট্রিক মেশিন।’ আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে মাঠে ফিরেছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। জাতীয় দলে ঠিকমতো পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় রোনালদোকে। তবে এত সহজে দমে যাওয়ার পাত্র নন সাবেক রিয়াল মাদ্রিদের এ তারকা। গেল ৩০ মার্চ আল নাসরের জার্সিতে হ্যাটট্রিক করলেন আল তাইয়ের বিপক্ষে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন গতকাল রাতেও। সৌদি প্রো লিগে আভার বিপক্ষেও করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক। খেলার ১১তম মিনিটে ফ্রি কিক থেকে ম্যাচেরই প্রথম গোল করেন রোনালদো। ২১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটাও রোনালদো করেন ফ্রি কিক থেকে। এরপর হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধেই; ৪২ মিনিটে সতীর্থের পাস পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ক্যারিয়ারের ৬৫ তম হ্যাটট্রিক পূর্ণ হয় পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর। আভার বিপক্ষে গত মঙ্গলবার রাতে হ্যাটট্রিকেই থামেননি রোনালদো। সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। প্রথমার্ধের পাঁচ গোলের তিনটি তার। বাকি দুই গোলেও ছিল অবদান। ওই দুটি গোলে অ্যাসিস্ট করেন রোনালদো। যার একটি কেরেন সাদিও মানে, অন্যটি আল নাসর মিডফিল্ডার আবদুল মাজিদ সুলাইহিম। শেষ পর্যন্ত আভাকে ৮-০ গোলে হারায় আল নাসর। ম্যাচ শেষে রোনালদো নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমরা থামছি না।’ পোস্টের পর ট্রেনের ইমোজি দিয়েছেন। ট্রেনের পাশে বসিয়েছেন তিনটি ফুটবলের ইমোজি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এই স্ট্যাটাসটিও ফেলে দেওয়ার মতো নয়। আল নাসর নিজেদের সবশেষ দুই ম্যাচে গোল করেছে ১৩টি। ১৩ গোলের ৬টিই করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব মিলিয়ে ৩৫ ম্যাচে রোনালদো করেন ৩৬ গোল, অ্যাসিস্ট করেন ১২ গোলে। সৌদি প্রো লিগে ২৯ গোল করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com