• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

র‍্যাবের অভিযানে ধ র্ষ ণ মামলার আসামী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি / ৮০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

গত ২০ জুন ২০২৪ তারিখ ভিকটিম মোসাঃ রেহেনা আক্তার খলিশাগাড়ী সাকিনের ফিরোজ ইসলামের সাথে বিবাহ করে ঘর সংসার করাকালে আসামি রুহুল আমিন প্রায়ই ভিকটিমকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায় আসামির প্ররোচনায় গত ইং ২৪/১২/২০২৩ খ্রিঃ তারিখে ভিকটিম তার স্বামীকে তালাক প্রদান করে। অতঃপর আসামি ভিকটিমকে তার সাথে বিবাহের প্রলোভনে প্রলুব্ধ করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে থাকে।

 

পরবর্তীতে ঘটনার দিন আসামি বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে খরব দিয়ে তার বাড়ীতে নিয়ে আসে। ভিকটিম সরল বিশ্বাসে আসামির বাড়ীতে এসে ঘটনার সময়ে বাড়ীতে আসামির পরিবারের অন্যান্য সদস্যদেরকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে বাড়ীর আর সদস্যরা কোথায়? তখন আসামি বলে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ীতে থাকলে তোমার সাথে আমার বিবাহ হবে না। এই জন্য আমি তাদেরকে অন্যত্র পাঠিয়ে দিয়েছি। তখন ভিকটিম বলে বিয়ের কাজী ও হুজুর কোথায়? আসামি বলে চিন্তা করো না, বিয়ের কাজী ও হুজুর ১ ঘন্টার মধ্যে চলে আসবে। এই বলে আসামি বিবাহের প্রলোভনে ভিকটমকে তার নিজ শয়ন ঘরে বল প্রয়োগ করে ধর্ষণ করে এবং ভিকটিমকে রেখে আসামি পালিয়ে যায়।

 

উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যার মামলা নং-০৭, তারিখ- ২০ জুন ২০২৪ খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০০৩)।

 

এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ রাত ২৩.২৫ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর রেহেনা ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এছাড়াও তার সাথে থাকা ০১ টি মোবাইল ও নগদ ৩,৩২০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার গোলাহার এলাকার মোঃ আজাহার তালুকদার এর ছেলে,, মোঃ রুহুল আমিন (৩৫)। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com