• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ সুন্দর মন খেলাধূলা বিনোদন সবার প্রয়োজন : জেলা প্রশাসক বগুড়া 

বগুড়া প্রতিনিধি / ৬৬২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বগুড়ায় জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, আজকের এই ক্ষুদে খেলোয়াড়েরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খলবে। দেশ ও জাতির সুনাম বয়ে আনবে। এজন্য শিক্ষকদের খেলোয়াড় তৈরী করতে হবে। তিনি আরও জানান, সুস্থ দেহ সুন্দর মন, খেলাধূলা বিনোদন সবার প্রয়োজন। খেলাধূলা করলে শরীর ও মন ভালো থাকে। এছাড়াও খেলাধূলা মাদক, সন্ত্রাস ও সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। কাজেই প্রত্যেকের উচিত লেখাপড়া পাশাপাশি  নিয়মিত ক্রীড়া চর্চা করা।
গত বুধবার (১৬ অক্টোবর) বিকেলে জিলা স্কুল মাঠে জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হক।
বগুড়া সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, বিয়াম মডেল স্কুলের শিক্ষক শফিউল আলম নিঠু, মাটিডালী স্কুলের শারিরীক শিক্ষক ফজলে রাব্বি প্রমুখ। পরে অতিথিবৃন্দ  কাবাডী, দাবা ও সাতার প্রতিযোগীতা  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তিনটি ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৬ টি পুরস্কার বিতরণ করা হয়।
কাবাডি বালক দলে চ্যাম্পিয়ন হয়েছে গাবতলী উপজেলার গাবতলী আলিম মাদ্রাসা, রানারআপ দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল, কাবাডি বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া সদরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ গাবতলী উচ্চ বিদ্যালয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com