• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লোহিত সাগরের নীচে কাটা হয়েছে তার, ইন্টারনেট বন্ধের শঙ্কা

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিদেশ : লোহিত সাগরের নীচে ৪টি প্রধান টেলিকম নেটওয়ার্কের তার কেটে দেওয়া হয়েছে। যার ফলে, উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট নেটওয়ার্কে। ইন্টারনেট বন্ধের শঙ্কায় রয়েছেন অনেকেই। সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী, লোহিত সাগরের নীচে ৪টি প্রধান টেলিকম নেটওয়ার্কের তার কেটে দেওয়ার ফলে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে ইন্টারনেট নেটওয়ার্কের। প্রায় এক চতুর্থাংশ ইন্টারনেট ট্রাফিক অন্য পথে সরবরাহকারী সংস্থাগুলোতে নিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছে হংকংয়ের টেলিকম সংস্থা এইচজিসি গেøাবাল কমিউনিকেশনস। এশিয়া এবং ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ২৫ শতাংশ ট্রাফিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের অনুমান। দক্ষিণ আফ্রিকার সংস্থা ‘সিকম’ এর তারও কাটা পড়েছে। তারা জানিয়েছে, মেরামতের কাজ শুরু করতে কমপক্ষে আরও ১ মাস লাগবে। কারণ মধ্যপ্রাচ্যে এই ধরনের কাজ করতে গেলে অনেক অনুমতি নিতে হয়। সেজন্যই সময় বেশি লাগবে। ইয়েমেনের কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে অনুমতি পেতে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত বিকল্প পথেই চালু থাকবে ইন্টারনেট। কে বা কারা এই তার কেটেছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। লোহিত সাগরের নীচে তারের ক্ষতির জন্য ইসরায়েল হুথিদের দায়ী করছে। তাদের দাবি, ইসরায়েলের মিত্রপক্ষের জাহাজগুলোর ওপর লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই জলপথে, হামলার মুখে পড়ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। যার জেরে বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহের শৃঙ্খলা ব্যাহত হয়েছে। তবে ওই এলাকায় মোতায়েন করা ব্রিটিশ ও মার্কিন সামরিক বাহিনীর ওপর এই ক্ষতির দায় চাপিয়েছে হুথিরা। হুথি নেতা আবদেল মালেক আল-হুথি জানিয়েছেন, ইন্টারনেট সরবরাহকারী এই তারগুলোকে নিশানা করার কোন ইচ্ছা তাদের নেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com