• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শরণখোলায় যুবদল ও শ্রমিকলীগের নেতাসহ আটক ৪, গাঁজা উদ্ধার

প্রতিনিধি: / ৪১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চার জনকে গ্রেপ্তার
করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ও রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে
গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের আবুল কালাম
হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ (৪২),
একই ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের সায়েম গাজীর ছেলে ও উপজেলা শ্রমিক
লীগের সহসভাপতি সেলিম গাজী (৩৮), খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড়
গ্রামের মৃত রশিদ শিকদারের ছেলে নাছির শিকদার (৫৫) এবং ওই ইউনিয়নের রাজৈর
গ্রামের নুরুল হক আকনের ছেলে সোলায়মান আকন (৪০)।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, পুলিশের নিয়মিত
অভিযানের অংশ হিসেবে শহিদুল ইসলাম সোহাগ ও সেলিম গাজীকে উত্তর কদমতলা
গ্রামের খালেক ডক্তারের মাছের ঘের থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দুজন
মাদকসেবনকারী। এছাড়া মাদক করাবারি নাছির শিকদার ও সোলায়মানকে রাজৈর
গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার সকালে
বাগেরহাট আদালতে চালান করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com