• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শহীদ আসিফের ১ম শাহাদাত বার্ষিকীতে কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
Oplus_131072

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান। শহীদ আসিফ হাসানের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা।

 

শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার আস্কারপুরের আসিফ হাসানের বাড়িতে যান নেতৃবৃন্দরা। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়াতর ও দোয়া মোনাজাত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

 

তিনি বলেন, আসিফ ২য় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক। তাঁকে শ্রদ্ধা জানাতে ও পরিবারের পাশে থাকতে নৈতিক দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। আসিফ ছাড়াও এ আন্দোলনে আমাদের কলিজার টুকরা যুবসমাজ বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে। আসিফ চলে গেছে ন্যায়নীতি ও বৈষম্য দূরীকরণ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা সকলে তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

 

আরো উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সাবেক নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, নওয়াপাড়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার, নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, সেক্রেটারী মো. একরামুল কবির বকুল, সহ-সেক্রেটারী মো. এহছানুল হক, মো. ইউসুফ আলী, মো. মিয়ারাজ হোসেন, টিম সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, জাকির হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ,জামাত আলী, মাওলানা আব্দুল খালেক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com