• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শীতকালীন সবজিতে ভরপুর তবে দাম কমেনি পেঁয়াজ-রসুন-আলুর

আল মামুন / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার মৌলভীবাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। দাম চড়া হলেও কিছু সবজি মানুষের নাগালের মধ্যে রয়েছে।

 

তবে দাপট এখনো অব্যাহত রয়েছে পেঁয়াজ, আলু, রসুন ও টমেটোর দামে। বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ পরিকল্পিত হয়নি।

 

শুক্রবার সকালে মৌলভীবাজারে যেয়ে দেখা যায়, শীতের নতুন সতেজ সবজির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি সবজি ক্রেতাসাধারণের নজর কাড়লেও দামের চোখরাঙানিতে মন কাড়তে পারছে না তাদের।

 

তবে বাজারে পর্যাপ্ত সবজির জোগান থাকায় অনেক সবজিই এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। ৫০টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি।

 

মৌলভীবাজারে ক্রয়-বিক্রয় করতে আসা সবজি‌ বিক্রেতারা জানান, পেঁয়াজ ১২০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৮০ টাকা থেকে নেমে এখন কেজি প্রতি ৭৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু এখনো অপরিবর্তিত দর ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০, টমেটো ১৫০টাকা ও পেঁয়াজের কালি ১৬০ কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচাঝাল বাড়া-কমার মধ্য দিয়ে চলার এক পর্যায়ে এখন ৮০ টাকায় স্থিত হয়েছে।

 

সবজি ব্যবসায়ীরা জানান অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো। বাজারে সুদৃশ্যমান ফুলকপি ৫৫, চুপড়ে আলু ৬০, বেগুন ৫০, শিম ৫০ পটোল ৪০, ওলকপি ৪০ , ঢেড়শ ৪০, পাতাকপি ৪০, মুলা ৩০টাকা দরে পাওয়া যাচ্ছে। লাউ, পালংশাক, লালশাকসহ আরও অনেক সবজির দাম কমতে শুরু করেছে। তবে ঊর্ধদামের আলু, পেঁয়াজ, রসুনের দাম না কমা পর্যন্ত সবজি বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি মিলছে না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com