• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে আলম সানা ও মাছুম সানার স ন্ত্রা সী কার্যক্রমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ মে, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী গ্রামের আলম সানা ও মাছুম সানার বাহিনীর অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ মে (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-দাতিনাখালী গ্রামের আব্দুল করিম গাজীর পুত্র
আব্দুল হান্নান (৩৫)।

 

তিনি লিখিত বক্তব্যে বলেন,শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড দাতিনাখালী গ্রামে সন্ত্রাসী কর্মকান্ড করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে একই গ্রামের মোঃ গনি সানার পুত্র আলম সানা ও মোসলেম সানার পুত্র মাছুম সানা।

 

তাদের নেতৃত্বে এলাকায় রাম রাজত্ব কায়েম করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী মূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একাধিক মামলা চলমান আছে। তাদের নিত্য নৈমক্তিক পেশা অন্যের সম্পদ লুট করা এবং জুলুম, অন্যায় অত্যাচারের মাধ্যমে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা।

 

বিগত ৫ আগষ্ট পরে সরকার পতনের দিনে আলম সানা ও মাছুম সানা নেতৃত্বে লাঠিয়াল বাহিনী শ্যামনগর থানার অস্ত্র লুটপাটের জড়িত থাকার অভিযোগ করেন। আলম সানা ও মাছুম সানার নেতৃত্বে শাহাজামাল (৪৪),শাহা-আলম (৩৮), সালমান শাহ (৩৫), মিলন সানা (২৩), জাহাঙ্গীর সানা (৩৫), মঈনুল ইসলাম (৪০) সহ সঙ্গবদ্ধ ভাবে এলাকার নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার, নির্যাতন, মৎস্য ঘের ভেড়ী লুটপাট, দোকান পাট ভাংচুর, সুন্দরবনের হরিণ শিকার, সুন্দরবনে ডাকাতির মত জঘন্য কাজ বেছে নেয়ার অভিযোগ করেন। এলাকাবাসী তাদের কারনে অতিষ্ট হয়ে পড়েছে। তাদের এহেন সন্ত্রাসী কর্মকান্ডে কেহ প্রতিবাদ করার সাহস পায় না এবং প্রতিবাদ করলে জীবন নাশের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করা হয়। তাদের অপরাধের প্রবনতা দিন দিন বেড়েই চলেছে।

 

এলাকাবাসী আলম সানা ও মাছুম সানা বাহিনীর হাত থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com