• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে জন-ক্ষতিকর ভাটা বন্ধের নির্দেশনা দিলেন ইউএনও

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৮৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
ভাটা বন্ধের নির্দেশনা দিলেন ইউএনও

শ্যামনগরের জনবসতি এলাকায় অবৈধভাবে নির্মিত আশা ব্রিক্স ও মোস্তফা ব্রিক্স নামের দুটি ইটভাটা মালিককে ভাটাবন্দের নির্দেশনা দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। মঙ্গলবার বিকালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ভাটা দুটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে।

 

উপজেলার রামজীবনপুর এলাকার ঘন জনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আলহাজ্ব আরব আলী ও এসএম মোস্তফা নামে দুই ব্যক্তি ইটভাটা পরিচালনা করে আসতেছেন।

 

ওই এলাকার ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা বলেন, আমরা এলাকার সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে ভাটা দুটি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ, স্মারক লিপি প্রদান ,সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আসছি।

 

ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক আবু ঈসা বলেন, ঘনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ইটভাটা দুটি নির্মিত হাওয়ায় তার কালো ধোঁয়ায় প্রতিনিয়ত এলাকার সাধারণ মানুষ ক্ষতির শিকার হচ্ছে। ছোট ছোট কোমলমতি বাচ্চারা স্কুলে যেতে পারছে না।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক উপরোক্ত ভাটা দুটির সঠিক কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এদিকে ভাটা মালিক এসএম মোস্তফার সাথে কথা হলে তিনি বলেন, ভাটা পরিচালনার ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। দ্রুত আমরা হাতে পেয়ে যাব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com