• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
শ্যামনগরে জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শ্যামনগর পৌরসভার আওতাধীন কাঁচড়াহাটী নন্দীগ্রামে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট (বুধবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কাঁচড়াহাটী নন্দীগ্রামের মৃত নেদু মাঝির পুত্র সামছুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, কাঁচড়াহাটী নন্দীগ্রামের  জে. এল ২২ নং কাঁচড়াহাটীনন্দী গ্রাম মৌজায় আগত ১/১ নং খতিয়ানে নামজারী ৭৩৭ নং খতিয়ানে ৬৮৭ নং দাগে বিলান ০.৩৭ একর জমি নামজারী ৫১৯৪/২০২৩-২৪ নং কেস মূলে স্ব-নামে রেকর্ড প্রাপ্ত হয়ে সরকারি রাজস্ব করাদি পরিশোধ করে বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন।
এ সম্পত্তি তার প্রতিপক্ষ মোঃ আব্দুল্যাহ আল মামুন জবর দখলের চেষ্টা করিলে  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবর ফৌঃকাঃবিঃ ১৪৫ ধারা মোতাবেক পিটিশন- ১০২৩/২৩ (শ্যাম:) মামলা রুজু করেন। এ মামলা চলমান বিচারাধীন থাকাঅবস্থায় বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জমির ৩২২ দাগের ০.১৮০ শতক তার দখল বজায় এবং অবশিষ্ট জমিতে মোঃ আব্দুল্যাহ আল মামুন স্থিতিবস্থা করে সেখানে তাদের দখল বজায় থাকবে। কেউ কারো জমিতে প্রবেশ করতে পারবেন না, সিভিল রিভিশন ৫৪৮১/২৩ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওসি ব্যবস্থা নিবেন মর্মে মামলা নথি জাত করেন। কিন্তু মোঃ আব্দুল্যাহ আল মামুন (৩৫) বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে তার ভিটা বাড়ী সম্পত্তি থেকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
০৬/০৮/২০২৪ তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় মোঃ আব্দুল্যাহ আল মামুন (৩৫) এর নেতৃত্বে  ২০/৩০ জন একত্রিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে বসত ঘরের গ্রীলের তালা ভেঙ্গে তার বাড়ীতে থাকা স্ত্রী মনজুয়া বেগমকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে মারাত্মক জখম করে।
তার স্ত্রী তাদের ভয়ে ভীত সন্ত্রস্থ হয়ে আত্মরক্ষার জন্য বাড়ী থেকে পালিয়ে গেলে বাড়ীতে কেউ না থাকার সুবাদে মোঃ আব্দুল্যাহ আল মামুন (৩৫) লোকজন আমার বসত ঘরের ফ্রিজ, টিভি, চেয়ার, খাট, টেবিল, গ্যাসের চুলা, তোষক, বালিশ, মশারী, আলমারী ইত্যাদি সাংসারিক জিনিষপত্র ও আসবাবপত্র ভাংচুর করে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com