• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে নওয়াবেকি বাজারে সরকারি জায়গা নিয়ে চলছে হ রি লু ট

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
নওয়াবেকি বাজারে সরকারি জায়গা নিয়ে চলছে হরিলুট

শ্যামনগর উপজেলা নওয়াবেকী বাজারের সেক্রেটারি মনিরুজ্জামান মনি অবৈধভাবে পেরিফেেরীভুক্ত সম্পত্তির উপর দ্বিতল বিশিষ্ট শামীমা ক্লিনিক করে, ও তিনি সহ চেয়ারম্যান আবু ছালেহ বাবু অবৈধভাবে ১৯টি দোকান ঘরের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর গত ১৮ নভেম্বর লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে বলা হয়েছে, আটুলিয়া ও পশ্চিম বিড়ালক্ষী মৌজার ১নং খাস খতিয়ানের ৫১৫৬,৫১৫৮,৫১০৪ ও ৬৮৬ দাগে ০.১৬৫০ একর পেরিফেরীভুক্ত সম্পত্তির উপর আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোশাররফ দুর্নীতির মাধ্যমে শ্যামনগর উপজেলার ৭১,৭২,৭৩,ও ৭৪/২৩-২৪ নং দোকান ঘর বন্দোবস্ত অনুমোদন না হওয়া ও উচ্ছেদ করার আবেদন করেন। এবার জেলা প্রশাসক মহোদয়ের এস,এ শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর কৃষ্ণা রায় স্বাক্ষরিত নওয়াবেকি বাজারের সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখলে রাখার বিষয়ে উচ্ছেদ করার জন্য শ্যামনগর সহকারী কমিশনার ভূমি বরাবরে পত্র প্রেরণ করেন। দরখাস্তে উক্ত পত্রের কপি সংযুক্ত করা হয়। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।

 

 

নির্বাহী অফিসার রনী খাতুন এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন নওয়াবেকী বাজারে দীর্ঘদিনের সমস্যা, বহু বছর আগে থেকে ৪তলা ২তলা ভবন গড়ে উঠেছে। এছাড়া তোহা বাজারে যে সমস্ত ঘর নির্মাণ হচ্ছে। আমি সরেজমিনে গিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছি। এটা দীর্ঘদিনের সমস্যা হঠাৎ কোন কিছু নিমুল করা সম্ভব নয়।

 

এলাকাবাসীর দাবি উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক উপজেলা নওয়াবেকি বাজারে অতি দ্রুত সরকার অনুমোদিত ও অনুমোদিত বিহীন এবং সরকার অনুমোদিত স্কয়ার ফুট এর বাইরে ঘরের তালিকা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এতে সরকার মোটা অংকের টাকার রাজস্ব পাবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com