• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে নদীতে নিখোঁজ ডুবুরি মিজানের লা শ দুইদিন পরে উদ্ধার

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
লাশ উদ্ধার!

শ্যামনগরে টানা দুইদিন খোঁজাখুঁজির পর নদীর চরে পাওয়া গেল নিখোঁজ ডুবুরি মিজানের লাশ। বুধবার (২৫শে সেপ্টেম্বর) ভোরে গাবুরার গাগড়ামারির নদীর চরে মিজানের লাশ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা ঠিকাদার কর্তৃপক্ষকে অবহিত করেন। নিহত মিজান সরদার (২২)খুলনার৫নংএলাকার দুলাল সরদারের ছেলে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার বলেন, যেহেতু নিহত মিজান সরদার ঠিকাদারের লোক সেহেতু তার সাথে পানি উন্নয়ন বোর্ড এখানে ওইভাবে সম্পৃক্ত না। তবে তার নিখোঁজের সংবাদ পাওয়ার পর থেকে তাকে উদ্ধার পরবর্তী সময় পর্যন্ত ঠিকাদার কর্তৃপক্ষকে আমরা সহযোগিতা করেছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান বলেন, নিখোঁজ মিজান কে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, একজন ডুবুরি নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর শুনেছি তবেএ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেননি। উল্লেখ্য, গত সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পের ৮নং প্যাকেজে ঈগল কোম্পানির ডাম্পিংয়ে ব্যবহারিত বালগেট এর নোঙ্গর ছিকল থেকে ছিঁড়ে যায়। প্রায় ১৫শত কেজি ওজনের এই নোঙ্গরটি খুঁজে পেতে বেসরকারি ডুবুরিদের সহযোগিতা নেয় ঈগল কর্তৃপক্ষ। তার ধারাবাহিকতা খুলনা থেকে নিয়ে আসা হয় কয়েক জনের একটি ডুবুরি দল।
নিহত মিজান ঐ দলের একজন সদস্য। নোঙ্গর উদ্ধার কার্যক্রমের সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে গত দুদিন খুলনা ও সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কয়েক দফা প্রচেষ্টায় তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বুধবার সুন্দরবন সংলগ্ন গাগরামারি এলাকার নদীর চর থেকে তার লাশ উদ্ধার হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com