• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে বন্যার্তদের বিভিন্ন সংগঠনসহ পাশে  ছাত্র্ররা 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
বন্যার্তদের বিভিন্ন সংগঠনসহ পাশে  ছাত্র্ররা 

টানা প্রবল বর্ষণ ও উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ফেনি, কুমিল্লা ,নোয়াখালী সহ দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার প্রায় ৪৫লাখ মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। বন্যাকবলিত এসব মানুষের সহায়তায় শ্যামনগরের বেসরকারী সংস্থা শরুব ইযুথ টিম, সিডিও, স্টুডেন্ট সলিডারিটি টিম এবং উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষাথীরা রাস্তায় নেমে অর্থ ও ত্রানসামগ্রী সংগ্রহ করছে।
ত্রান সামগ্রী সংগ্রহ ছাড়াও এসব সংস্থা ও ছাত্ররা উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বন্যাদূর্গত এলাকায় চলে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সংস্থা তাদের বেতনের অংশ প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
গত কয়েক দিন যাবত শিক্ষার্থীরা  শরুব ইযুথ টিমের নেতা জান্নাতুল নাইম , বৈসম্যবিরোধী ছাত্র আন্দলোনের পক্ষে থেকে উপজেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ এবং শেখ বিল্লাহর নেতৃত্বে উপজেলার ১২টি ইউনিয়নে ১২টি বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীর টিম বন্যাগ্রস্থদের জন্য ত্রান তহবলি সংগ্রহ করেছে। কাশিমাড়ী ইউনিয়নে আহসান হাবীব সিয়াম ও মোস্তাকিম বিল্লাহ এবং কৈখালী ইউনিয়নে মোঃ কামরুল ইসলাম এবং অন্যান্য ইউনিয়নেও দায়িত্বরত ছাত্রদের নেতৃত্বে রাস্তায় ও দোকানে যেয়ে ত্রান সংগ্রহ করতে দেখা যাচ্ছে।
ব্যাংকের মাধ্যমে তারা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজের  পক্ষথেকে ও ত্রান ও অর্থ সংগ্রহ চলছে। কিছু কিছু মসজিদে ও খবর নিয়ে জানা গেছে,নামাজের আগে ও পরে মুসুল্লীদের নিকট থেকে অর্থ সংগ্রহ চলছে। এছাড়া হিন্দু ধর্মীয় নেতা মহাদেব মন্ডল জানিয়েছেন, যতটা সম্ভব কৃচ্ছ সাধন করে জন্মাষ্টমী উদযাপন এবং সেখান থেকে একটা অংশ বন্যাতদের ফান্ডে দেয়া হয়েছে ।
ছাত্ররা শ্যামনগরের গ্রাম অঞ্চলে যেয়ে বিভিন্ন মানুষের নিকট সাহায্যর আবেদন জানাচ্ছে। জনসাধারনের বন্যার্তদের খাবার ও নগত অর্থ দিতে দেখা যাচ্ছে। এসব অর্থ ও খাদ্য সামগ্রী বন্যার্তদের নিকট পাঠানো হবে বলে বৈসম্য বিরোধী ছাত্র আন্দলোন সদস্য আহসান হাবীব সিয়াম জানায়। অপরদিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড ,সৈয়দ ইফতেখার আলী জানান, সাতক্ষীরা জেলা বিএনপির সকল নেতা কর্মীকে বন্যার্তদের সকল প্রকার সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com