• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মাধ্যমিক স্তরের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ আতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর(মঙ্গলবার) শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজনে মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ এর মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত, একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধানশিক্ষক, সুপারঃ ও সহকারী শিক্ষকগণ।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক স্বরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গুলো জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে, যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রানের দাবি মাধ্যমিক শিক্ষাজাতীয়করণ।
শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকরা একাডেমিক কাজে দক্ষ। তাদের সকল প্রশিক্ষণ পেড্যাগোজি  কেন্দ্রিক। ক্লাশ রুমের শিক্ষণ-শিখনে তারা দক্ষ। অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সকল প্রশিক্ষণ প্রশাসনিক। শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-১৬ বছরের মত। বড় মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জারিত। স্কুল, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, ইংরেজি ভার্সন এ রকম নানা রকম প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে ভাল মিলিয়ে শিক্ষা বাবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন করার জোর দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com