• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে ভাই হত্যার বিচার চাইতে গিয়ে মামলায় শিকার

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
ভাই হত্যার বিচার চাইতে গিয়ে মামলায় শিকার

সাতক্ষীরার শ্যামনগরে ভাই হত্যার বিচার চাইতে গিয়ে উল্টো মামলায় হয়রানির শিকার হয়েছেন এক যুবক। ভুক্তভোগী যুবক শ্যামনগর  উপজেলার বাদঘাটা গ্রামের মৃত আব্দুল মাজেদ দফাদারের ছেলে সাইদুল ইসলাম।
৯ ডিসেম্বর (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি সাংবাদিকদের জানান, বিগত সরকারের আওয়ামীলীগ নেতা সহ কয়েকজন পুলিশ কর্মকর্তার যোগসাজসে ২০১৮ সালের ২৮ জুলাই রাতে তার ভাই রেজাউল করিমকে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে একটি প্রেক্ষাপট তৈরী হওয়ায় তৎকালিন পুলিশ কর্মকর্তাসহ হত্যার সাথে জড়িত ৪৬জনের নাম উল্লেখ করে গত ১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে একটি হত্যা মামলা দায়ের করি।পরে আমার নামে সাতক্ষীরা সদর থানায়  শহরের সুলতানপুর এলাকার আহম্মাদ গাজীর ছেলে নজরুল ইসলাম ওরফে নাজমুল গাজী একটি মানব পাচার মামলা দায়ের করেন মামলা নং ৯, তারিখ ৯/১১/২০২৪ মামলায় আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমি বাদির কাছে জানতে চাইলে সে আমাকে চেনেন না বলে জানায়।  আমি একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।  আমার ভাইএর হত্যার বিচার চাইতে গিয়ে এই মামলার শিকার হওয়ায় মামলা থেকে অব্যাহতি যেন পেতে পারি আপনাদের লেখনির মাধ্যমে।
সাইদুল ইসলাম তার ভাইয়ের হত্যা মামলার অন্যান্য আসামীরা যেন তাকে হয়রানি করতে না পারে এবং ভাই হত্যার সঠিক বিচার পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com