• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে ভ্রাম্যমান আদালত: ডাম্পার গাড়িতে ৪০ হাজার টাকা জরিমানা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২২৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত (এসি ল্যান্ড) গতকাল ১২টার সময় শ্যামনগর সোনার মোড় ও মুন্সিগঞ্জ টু বংশীপুর রোডে হাইওয়ে ও গ্রামীণ সড়ক দিয়ে অবৈধভাবে চলা ডাম্পারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০হাজার টাকা জরিমানা করেছেন।

 

শ্যামনগর উপজেলার হাইওয়ে রোড সহ গ্রামীন রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছিল। হাইওয়ে রোড দিয়ে ডাম্পার গাড়িতে মাটি টানার সময় রাস্তার ওপর মাটি পড়ে। একটু বর্ষা হলে বা কুয়াশা পড়লে রাস্তাটি স্লিপিং হয়ে যায়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে জীবন যাপন করছেন।

 

এছাড়া রাস্তাটির অবকাঠাম মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়। সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করলেও অবৈধ ডাম্পার গাড়িতে তাহা নষ্ট করে দিচ্ছে। এছাড়া ওই ডাম্পার গাড়িগুলির ড্রাইভার অতি অল্প বয়সের তাদের দায় দায়িত্ব বলতে কিছুই নেই।

 

বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ব্যাপক আলোচনা হয়। যার প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন এর নির্দেশে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

 

শ্যামনগর সোনার মোড় টু ঘুমান্তালী রাস্তায় অভিযান দিয়ে ইটভাটার মালিক বিল্লালের তিনখানা ডাম্পারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে পরবর্তীতে বংশীপুর টু মুন্সিগঞ্জ হাইওয়ে সড়কে জাহাঙ্গীর নামক ডাম্পারের মালিকের তিনখানা ডাম্পারের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com