• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে মিথ্যা মা ম লা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি মোঃ আব্দুল বারী কর্তৃক মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে এবং সরকারি খাস জমিতে এলাকার যুবকদের খেলার মাঠ দখলমুক্ত রাখার দাবিতে এলাকার যুব সংগঠন টেংরাখালী যুব কল্যান এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টেংরাখালী যুব কল্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আল মামুন ১১ সেপ্টেম্বর দুপুর ১ টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- অত্র এলাকা সুন্দরবন সংলগ্ন নিন্ম এলাকা হওয়ায় নদীর জোয়ারের পানিতে সবসময় প্লাবিত হয়। এপ্লাবিত খাস জায়গায় একটি জায়গা এলাকার যুবকরা খেলার মাঠ হিসাবে ব্যবহার করে। এলাকার মানুষ অতি দরিদ্র হওয়ায় মাঠ সংস্কার হয় না।
এলাকার যুব সমাজ মাঠ সংস্কারের উদ্যোগ নিলে উক্ত আব্দুল বারী বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা করে। তিনি আরও বলেন এ মিথ্যা মামলায় আমাদের নাম অর্ন্তভুক্ত করেছে। এ মিথ্যা মামলা করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে উক্ত বারী ডবল মাডার মামলা সহ নাশকতা মামলার বাদী হওয়ায় এলাকার সহজ-সরল, নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং মাদার নদীর চর বন্দোবস্থ দেওয়ার কথা বলে ভুল বুঝিয়ে ভূমিহীন ব্যক্তিদের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
উক্ত খেলার মাঠ সংস্কার করতে উক্ত যুব সংগঠনের লক্ষাধিক টাকার ব্যয় হয়েছে। উক্ত মাঠটি উক্ত যুব সংগঠনের পক্ষে বহাল থাকে এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পারি এ লক্ষে সাংবাদিকদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com