• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে যুব বিভাগের উদ্যোগে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্যামনগরের ১২টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে জামায়াত, যুব ও শিবির নেতা কর্মী অনুষ্ঠানে যোগদান করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য  পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাইদ হাসান বুলবুল ও মোঃ মহসিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি -জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোঃ ওমর ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাঈনুদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোস্তফা,  উপজেলা জামায়াতে ইসলাম এর অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ গোলাম বারী, শিবিরের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, ছাত্র শিবির পশ্চিম শাখার ছাত্রনেতা আব্দুস সামাদ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট  ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। আমাদের সকলে মিলে এই স্বাধীনতা কে রক্ষা করতে হবে। এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশী। সকল ভেদাভেদ ভুলে এ দেশকে সামনে এগিয়ে যেতে হয়। আমাদের দ্বারা কোন মানুষের যেন কোনো ক্ষতি না হয়। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com