• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভাব বাংলাদেশের শিক্ষাবৃত্তি প্রদান

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৮০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ জুন, ২০২৪
মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ভাব শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীেদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৫ই জুন) সকাল ৯টায় সাতক্ষীরার শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলন।

 

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বাবু লাল, বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মী এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলীম ও কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলনকে ভাব বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এসময় প্রধান অতিথি শ্যামনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন, কলেজ ৮ জন, বিশ্ববিদ্যালয় ৬ জন ও মেডিকেলে ৩ জন শিক্ষার্থী মোট ২১ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ২লক্ষ টাকা শিক্ষা বৃত্তি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘এসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ওদের পাশে দাঁড়াতে হবে। ভাব বাংলাদেশ এসব সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এজন্য ভাব বাংলাদেশকে আমি শ্যামনগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com