• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সামিউল মনির সভাপতি, মোস্তফা কামাল সম্পাদক

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
সামিউল  মনির সভাপতি, মোস্তফা কামাল সম্পাদক

দীর্ঘ একযুগ পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে সভাপতি পদে সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে এস.এম মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে সমকালের সামিউল ইমাম আজম মনির পান ৩১ ভোট ও আলোকিত বাংলাদেশের আলমগীর সিদ্দিকি পান ০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, ভোরেরপাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট ও দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে ভোট গ্রহণ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার।
এছাড়া আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com