• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগর প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন যশোর আর.এন রোড গ্রামের ইসমাইল হোসেন বাবুর মেয়ে ইসমিতা জাহান(২৪)।

 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন,আমি সুস্থ মন্ত্রিকে কাহারও প্ররোচনা ব্যতীত পেশ করিতেছি যে, কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র মোঃ আরিফুল ইসলাম এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত আনুমানিক ৫ বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে আরিফুল ইসলামের সহিত আমার ভালবাসার সু-সম্পর্ক গড়ে ওঠে। আমি যশোর সরকারি সিটি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা দিয়েছি। বর্তমানে আমি প্রাপ্ত বয়স্ক এবং পরিপূর্ণ সাবালিকা। আমি আরিফুল ইসলামের সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহন করি। কিন্তু আমার পরিবার আমাদের ভালবাসার সম্পর্ক মেনে না নেওয়ায় এবং আমাকে আরিফুল ইসলামের সহিত যোগাযোগ বিচ্ছেদ করার জন্য মানসিক ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আমার পিতা অন্য একটি ছেলের সাথে বিবাহ করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে। তখন আমি আমার বাসা থেকে স্ব-ইচ্ছায় কাহারও প্ররোচনা ব্যতীত বাসা থেকে বাহিরে এসে আরিফুল ইসলামের গ্রামের বাড়ীতে আসিয়া সাতক্ষীরা বিজ্ঞ আদালতের আইনজীবির মাধ্যমে গত ২৩/০৯/২০২৪ তারিখে ১০০+৫০= ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের উপর লিখিত পড়িত করে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং বর্তমানে আমি স্বামীর ঠিকানায় অবস্থান করছি।

 

এই সংবাদ আমার পিতা জানতে পেরে আমার স্বামীর বাড়ীতে ১৫/১৬ জন ব্যক্তিকে নিয়ে খুন্দিপুর গ্রামে গত ২৪ সেপ্টেম্বর আসে। আমার পিতা বলে যে, তোর সামনে দুইটি অপশন আছে।হয় আমার সাথে যেতে হবে, তাহা নাহলে তাজ্য কন্যা করা হবে। তখন আমি আমার স্বামীর আশ্রয়স্থল বেছে নেওয়ায় আমার পিতা আমার স্বামী তথা স্বামীর আত্মীয় স্বজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

 

উক্ত ঘটনা অতিবাহিত হওয়ার পর আমার স্বামী আরিফুল ইসলামের আত্মীয় স্বজন যশোর জেলার কোতয়ালী থানার নলডাঙ্গা রোডে অবস্থানরত চাচা শ্বশুর মোঃ সাইফুল ইসলাম, চাচড়া ফাঁড়ি এলাকায় ডালমিল পশ্চিম পাড়ায় অবস্থানরত চাচা শ্বশুর মিজানুর রহমানকে জানমালের ক্ষয়-ক্ষতি করার জন্য লোক মারফত প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি ধামকি দিচ্ছে।

 

তাহা ছাড়া আমার স্বামীর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত করার জন্য কৌশল অবলম্বন করছে।তাই আপনাদের লেখনীর মাধ্যমে আমি যাতে স্বামী গৃহে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি এবং আমার পিতা কর্তৃক যাতে শ্বশুর বাড়ীর আত্মীয় স্বজনের মিথ্যা মামলা, হামলা করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com