• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগর শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি মিঠু ও সম্পাদক সাত্তার

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামনগর শিক্ষক সমিতির কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সভাপতি পদে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক পদে জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।
সোমবার(২ সেপ্টেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে কন্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়া অন্যান্য সদস্যও সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য সহ নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ।
সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার প্রধান উপদেষ্টা হিসাবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদকে মনোনীত করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com