• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগর সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ, পূর্বে অভিযুক্ত ব্যক্তিরা পেল নিয়োগ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
শ্যামনগর সোহরাবিয়া দাখিল মাদ্রাসা

শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় সহ সুপার, আয়া ও নৈশ প্রহরী  ৩টি পদে পাতানো নিয়োগ পরীক্ষা ১৩ জুলাই পরীক্ষা  তড়িঘড়ি করে মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয় । প্রথম থেকেই নিয়োগের  পূর্বেই  জানাজানি হওয়া  আয়া পদে সুমাইয়া আফরিন সুমি, নৈশ প্রহরী পদে সাইফুল ইসলাম সোহাগ এর নাম।
এ  নিয়ে পরীক্ষায় আবেদনকারী ৬ ছয় জন সাতক্ষীরা জেলা প্রশাসক,মাদ্রাসা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডিজি প্রতিনিধি উপ -পরিচালক আবুল বাসার  বরাবর গত ১৩ জুলাই ৩ জন পরীক্ষার্থী দরখাস্ত প্রদান করেন। এলাকাবাসী জানায়, মাদ্রাসার ম্যানেজিং কমিটির মেয়াদ ১৪ জুলাই শেষ।
তারা নিয়োগ না দিতে পারলে ঘুষের  ১৫/২০ লক্ষ টাকা ফেরত দিতে হতো।  অভিযোগ ছিল মাদ্রাসাটির  সুপার মোঃ  আশরাফ হোসাইন এবং ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আলতাব হোসেন  নৈশ প্রহরী ও আয়া   দুই পদে নিয়োগে শুরু থেকেই দুর্নীতির  আশ্রয় নেয় । দুই  পদ চূড়ান্ত করে  নিয়োগ পরীক্ষায় কে কে চাকরি পাচ্ছেন তা এলাকার ছড়িয়ে পড়ে।  শেষ পর্যন্ত নিয়োগ পরীক্ষায় সাইফুল ইসলাম সোহাগ ও সুমাইয়া আফরিন সুমি নিয়োগ পেয়েছেন। এ থেকে বোঝা যায় নিয়োগ পরীক্ষা পাতানো ছিল।
সুমাইয়া আফরিন সুমি মাদ্রাসার  সভাপতি জিএম আলতাব হোসেনের  ভাগনী।
এছাড়া নৈশ প্রহরী পদে পূর্ব  সাইফুল ইসলাম   সোহাগের কাছ থেকে  কয়েক লাখ  টাকা  উৎকোচ  নেয়া হয়েছে।   মাদ্রাসা সুপার মাওলানা আশরাফ হোসাইন, সভাপতি জিএম আলতাব হোসেন জানান, সরকারি বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা হয়েছে। পরীক্ষার পূর্বে যাদের নাম শোনা গিয়েছিল তারাই কিভাবে নিয়োগ পেল? এমন প্রশ্নের উত্তরে  তারা বলেন যারা পরীক্ষায় ভালো করেছে তারা এই নিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানের ভূমিদাতা পরিবারের সদস্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু জানান, আমার দাদা আলহাজ্ব সোহরাব হোসেন মাদ্রাসাটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। আমি এই মাদ্রাসার উন্নতি চাই। তবে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা অর্থের বিনিময়ে কর্মচারী নিয়োগ হয়েছে। এতে ব্যক্তি বিষয়ে লাভবান হলেও  প্রতিষ্ঠানের কোন লাভ হয়নি। যাদের নিয়ে অভিযোগ উঠেছে তারা  নিয়োগ পেয়েছে তাহলে দুর্নীতির অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ডিজি প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাসার সাহেবের ০১৭১০ ৪৫৬৪২১ নম্বরে বার বার কল দিয়ে ফোনটি রিসিফ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com