• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগর হরিনগর মৌজার জমির মালিকদের নতুন ডিডের মাধ্যমে পাশে দাড়ানোর চেষ্টা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর মৌজার শাহন ফিস এর ডিড প্রদানকারি মালিকগন আশরাফআলী,মতিয়ার রহমান,আঃ আজিজ সরদার,ওমর আলী সহ একাধিক জমির মালিকগন জানান,মহুরুম আব্দুস ছাত্তার মোড়ল হরিনগর মৌজায় তার জমি সহ আনুমানিক ১২ শত বিঘা জমির উপর শাহন ফিস নামকরণ করে দীর্ঘ বছর ঘের পরিচালনা করে আসছিল। কয়েক বছর পূর্বে তিনি জমির মালিকদের হারির টাকা দিতে ব্যর্থ হলে জমির মালিকগণ তাদের স্ব স্ব জমি ফিরিয়ে নিতে চেষ্টা করা সহ দুর্বিসহ জীবন যাপন করে।

 

এমতাঅবস্থায় এ এম সাইদুর রহমান আব্দুস সাত্তার মোড়লকে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে প্রকল্পটি দখলে দেয়। কিন্তু শাওন ফিসের পক্ষ থেকে বলা হয়েছে ১টি টাকাও সাইদুর রহমান সাত্তার মোড়লেকে দেয় নাই। সম্প্রতি সাত্তার মোড়ল মৃত্যুবরণ করায়,সাইদুর রহমান ঘেরটি দখলে নেয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছে। এদিকে জমির মালিকগন হারির টাকা না পেয়ে তাদের স্ব স্ব জমি দখলে নেওয়ার চেষ্টা করে আসছে। এমতা অবস্থায় মহরম ছাত্তার মোড়লের পুত্র সালাউদ্দীন শাহন ও তাহমিদ সায়েদ চয়ন এর ২ জনের নামে জমির মালিকগন ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হারির টাকা নগত বুঝে পেয়ে স্ব-ইচ্ছায় ৫ বছরের ডিড প্রদান করছেন।

 

এ বিষয়ে সালাউদ্দিন শাহন এর মুঠোফোনে কথা হলে তিনি জানান, প্রকৃত জমির মালিকদের নিকট থেকে ডিড নেওয়া হচ্ছে। তবে কোন প্রকল্পের নাম এখনো দেওয়া হয়নি। ডিড মালিকদের পক্ষে, ডিড গ্রনকারী আলমগীর হোসেন জানান, বিগত ৪ দিন যাবত শ্যামনগর হরিনগর বাজারে বসে জমির মালিকদের নিকট থেকে ডিড সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত ৬ শত বিঘা জমি ডিড সংগ্রহ করা হয়েছে।

 

এ বিষয়ে সাইদুর রহমান জানান, প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড মৎস্য প্রকল্পের নাম দিয়ে , প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক রেজিস্ট্রিকৃত, প্রকল্পটি শ্যামনগর উপজেলা মৎস্য অফিস এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃক অনুমোদিত। সম্প্রতি একই এলাকার কতিপয় ব্যক্তি ও শাওন হোসেন মোড়ল অবৈধভাবে জোর পূর্বক প্রজেক্টটি দখলের অপচেষ্টা করছেন।

 

সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম জানান, প্রজেক্ট প্রতিষ্ঠাতা মেসার্স শাওন ফিস কর্তৃপক্ষ জমির হারীর টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ডিডের শর্ত ভঙ্গ করায় ঐ লীজ ডিড বাতিল হয়। বর্তমানে জমির মালিকগন নতুন করে ডিড দিচ্ছে আর টাকা নিচ্ছে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com