• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্রীলঙ্কা শিশিরের কারণে বড় রান করতে পারেনি

প্রতিনিধি: / ৩৫৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের কাছে ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। ভালো শুরুর পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কাকে। এমন হারের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগের কণ্ঠে। হারের জন্য মাঠের শিশিরকে দায়ী করেছেন এই লঙ্কান অলরাউন্ডার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিয়ানাগে বলেন, ‘আমরা একটা ভালো শুরু পেয়েছিলাম। আমাদের ওপেনাররা দারুণ খেলেছে। কিন্তু তারা (বাংলাদেশ) এরপর তিন উইকেট তুলে নিয়েছে। আমাদেরকে ইনিংস পুনর্গঠন করতে হয়েছে। আমরা যেমন শুরু পেয়েছিলাম তাতে ৩০০ রান করতে পারতাম। এটা নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম।’ লিয়ানাগের ভাষ্যে শিশিরের কারণে বড় রান হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। তারা ভালো লাইন-লেংন্থে বল করেছে কিন্তু শিশিরের কারণে এটা আমাদের জন্য কঠিন ছিল। বেশি কিছু করারও ছিল না। ব্যাটিংয়ের দিক থেকে বলব, এ ধরনের উইকেটে আমরা ভালো শুরু করে ৩০০ থেকে ৩২০ রান করতে চেয়েছিলাম।’ লিয়ানাগে বলেন, ‘যখন শিশির পড়তে শুরু করল বোলারদের জন্য বল গ্রিপ করা বেশ কঠিন ছিল। সে সময় বল করা কঠিন ছিল। কিন্তু বাংলাদেশ টিমকে কৃতিত্ব দিতে হবে তারা যেভাবে ব্যাট করেছে। শান্ত অসাধারণ খেলেছে এবং মুশফিক ভাইও দারুণ খেলেছে। যখন আমি খেলতে গিয়েছিলাম আমি কিছু পরিকল্পিত ঝুঁকি নিয়েছিলাম কারণ ওই শটগুলো আমি ভালো খেলি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com